নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আ’লীগ হিন্দুদের জায়গা, মন্দির আশ্রম দখল করেছে – আবু জাফর বাবুল
সাংস্কৃতি অনুষ্ঠান / আ’লীগ হিন্দুদের জায়গা, মন্দির আশ্রম দখল করেছে – আবু জাফর বাবুল
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় হিন্দুদের জায়গা এমনকি মন্দির আশ্রম পর্যন্ত দখল করে নিয়েছে।

শনিবার (১১অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শাম্মী থিয়েটার তাদের ৬২তম প্রযোজনা হিসেবে নাটক ‘মন্দিরে হবে দেখা’ মঞ্চস্থ করেছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, আমার নিজের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতা, যদিও এক সময় ভিন্ন রাজনীতি করতো আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে হিন্দুদের মন্দির সম্পত্তি আশ্রম সবকিছু দখল করে নিয়েছে। বাবুল আরো বলেন, আমি সব সময় সংস্কৃতি সম্পর্কিত সবার সাথে আছি যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাকে জানালে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।

সভাপতি এর বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, নারায়ণগঞ্জ গডফাদার শামীম ওসমান থেকে মুক্তি পেয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এক্ষেত্রে আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা করায় তাকে বিতাড়িত করা সম্ভব হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু জাফর আহমেদ বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পনির্দেশক প্রবীর কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন মাসুমুল হক সোহেল, সভাপতি হিসেবে ছিলেন মশিউর রহমান রনি। অনুষ্ঠান পরিচালনা করেন শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...