নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   এমপি মনোনয়ন প্রত্যাশী রাজিবের সমর্থনে ধানের শীষের মিছিল লিফলেট বিতরণ
গণসংযোগ / এমপি মনোনয়ন প্রত্যাশী রাজিবের সমর্থনে ধানের শীষের মিছিল লিফলেট বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাশুকুল ইসলাম রাজিবের সমর্থনে ধানের শীষের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদূর রহমানের নেতৃত্বে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানাধীন কাশীপুরের নরসিংপুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ ও ভিপি রাজিবের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় এবং হাতে হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। পাশাপাশি তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা নাজমুল হক, জাহিদুল ইসলাম, আমির আহম্মেদ, হীরা নুর, সাকিল, ফরহাদ হোসেন মাসুদ, সোহাগ হোসেন রাফি। এছাড়াও মহানগর যুবদল নেতা ইসমাইল হোসেন, তোলারাম কলেজ ছাত্রদলের ইমরান হোসেন, অনিক চৌধুরী, হিরা ও ফারুকসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...