নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
 প্রচ্ছদ   জাতীয়   জাবিসাসের নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
নি র্বা চ ন / জাবিসাসের নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমিতির প্রধান পৃষ্ঠপোষকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সংগঠনটির চার সদস্য।সোমবার ৯ মার্চ নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

সোমবার (৯ মার্চ) দেওয়া ওই চিঠিতে জাবিসাসের সদস্য ও সমকালের প্রতিনিধি তারেক হোসেন, সময়ের আলোর প্রতিনিধি হাবিবুর রহমান সাগর, দ্য ডেইলিস্টারের প্রতিনিধি সাকিব আহমেদ ও বিডিনিওজ২৪.কম এর আরিফুর রহমান অভিযোগ করেন, সদ্য প্রকাশিত সদস্য ও সহযোগী সদস্যদের তালিকায় বেশ কিছু গুরুতর অসঙ্গতি রয়েছে।

চিঠিতে বলা হয়, কয়েকটি অনিবন্ধিত ও তুলনামূলকভাবে অল্পপরিচিত গণমাধ্যম—বিপ্লবী বার্তা, ব্রেকিংনিউজ.কম, ঢাকা টুডে.কম, দৈনিক মুক্ত সমাচার, ইনসাইট ঢাকা ও নিউজ ভিশনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ মূলধারার কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সদস্য তালিকায় রাখা হয়নি।

তাদের অভিযোগ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রিফাত বিন নুর, টাইমস অব বাংলাদেশের প্রতিনিধি কে. এম. জাদিদ বিন খালিদ এবং বাংলাদেশ টুডের প্রতিনিধি নাজমুল হাসান সিয়াম সদস্যপদের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া এবং সব মানদণ্ড পূরণ করলেও তাদের সদস্য করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, বিতর্কিত সদস্য তালিকা প্রকাশের এক দিনের মাথায় নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। তারা অভিযোগ করেন, এতে সাংবাদিক সংগঠনের আড়ালে একটি গুপ্ত রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে একটি ‘পকেট কার্যকরী কমিটি’ গঠনের চেষ্টা চলছে।

এ অবস্থায় বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে এবং সংগঠনের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তারা। এছাড়াও বর্তমান তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় রবিবার রাত ৯ টা থাকলেও বর্তমান সভাপতি মেহেদী মামুনের হস্তক্ষেপে প্রার্থীরা উপস্থিত থাকলেও তা একদিন বাড়িয়ে সোমবার সকাল ১১ টা করা হয়।

এ কারণে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য জাবিসাসের কার্যকরী পরিষদ নির্বাচন অবিলম্বে স্থগিত করতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

চিঠির অনুলিপি জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নাহিদ আখতারসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, তিনি এ ব্যাপারে জাবিসাসের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন, ও উপদেষ্টার সাথে শলা পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...