নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক ব্যবসায়ীকে আটক করায় তিন জনকে কুপিয়ে যখম
মাদক ব্যবসায়ীকে আটক করায় তিন জনকে কুপিয়ে যখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী মোতার ছেলে নাছিরকে এলাকাবাসী আটক করায় ১। শাহ্ সুলতান গাজী (৩৫) ২।আব্দুল্লাহ(২০) এবং ৩।আল মামুন(২৩) পরিকল্পিতভাবে কুপিয়ে যখম করছে মাদক ব্যবসায়ীদের গ্যাং।

এ ঘটনায় ১৩ এপ্রিল সন্ধায় সোনারগাঁও থানায় (ভিকটিম) শাহ্ সুলতান গাজী নিজে বাদী হয়ে বিবাদী ১।মোঃ আসলাম মিয়া (৫০),পিতা- মৃতঃ আলী বাহার ফকির,২। ইব্রাহিম খলিল (৩২), পিতা- মোঃ আসলাম মিয়া, ৩। মোঃ আরিফ (২৭),পিতা- মোঃ আসলাম মিয়া, ৪।আসিফ (২৫), পিতা- মনির হোসেন,৫। মনির হোসেন (৪৫), পিতা- আলী বাহার ফকির,৬। নাছির(২৭),পিতা- মোঃ মোতা,সর্ব সাং চর হোগলা, ৭। হিরন (৩৮), পিতা- নাছির, সাং মধ্যচর হোগলা অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এ ঘটনাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করেছে হিসেবে উল্লেখ করেছেন এবং মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

ঘটনার আরেকটি দিক তুলে ধরে স্থানীয়রা জানান,সোনারগাঁ থানায় অভিযোগকারী নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।রোববার বিকেলে চরকিশোরগঞ্জ মার্কেট সংলগ্ন মোশাররফের দোকানের কাছে তাকে
সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে দেহ তল্লাশি চালায়।
এ সময় তার কাছ থেকে ৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে এলাকাবাসী বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

এলাকাবাসীর দাবি মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করায়,পরিকল্পিতভাবে শাহ্ সুলতান গাজী,আব্দুল্লাহ,এবং আল মামুনকে কুপিয়ে জখম করেন।

এলাকাবাসী দাবি করেন তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...