নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে  বাংলা নববর্ষ উদযাপন  
আনন্দঘন পরিবেশে / বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে  বাংলা নববর্ষ উদযাপন  
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট, সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন ও ও প্রতিষ্ঠানের উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় সহ বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নানা আয়োজনে ১ পহেলা বৈশাখ উদাপন করা হয়েছে।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবমুখর হয়ে উঠে ইতিহাস ও ঐতিহ্যর নগরী এই নারায়ণগঞ্জ। জেলা প্রশাসন ও চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সকাল ৯টায় বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা। একই সময়ে চারকলা থেকেও আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
রঙিন মুখোশ, লোকজ মোটিফ এবং ঐতিহ্যবাহী সাজে সজ্জিত এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসনের শোভাযাত্রাটি নগরীর চাষারা থেকে শুরু হয় এবং সেটি  ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর মাধ্যমে  বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার কথা বলছেন আয়োজকরা। এদিকে নগরীর দেওভোগ এলাকার সিটি পার্কে নারী উদ্যোক্তারাও বৈশাখী  মেলার আয়েজন করেছেন। পাশাপাশি সাংস্কৃতিক জোট চারদিনব্যাপি নানা আয়োজনের কথা জানিয়েছেন।  এসব আয়োজন ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সাথে আরকটু জানিয়ে রাখি জেলা জুড়ে যেসব স্থানে এই আয়োজন রয়েছে সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সব মিলিয়ে বলা যায় উৎসবমুখর পরিবেশেই নারায়ণগঞ্জবাসী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলা নববর্ষ।

জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক রায়হান কবীর।

শহরে ভি আই টি এলাকায় চারুকলা ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পহেলা বৈশাখ উপলক্ষে ভোরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে তবলার লহড়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষবরন উপলক্ষে নানান কর্মসুচী গ্রহন করে।

বর্ষবরণকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। লাল, সবুজ, কমলা ও হলুদসহ নানা রঙের পোশাকে সেজে সবাই শোভাযাত্রায় যোগ দেন। পুরুষদের পরনে ছিল পাঞ্জাবি, নারীদের শাড়ি, মাথায় ফুলের মালা এবং হাতে রঙিন চুড়ি। শিশুরাও রঙিন পোশাকে অংশ নিয়ে শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত।

শোভাযাত্রায় বিভিন্ন ঐতিহ্যবাহী মোটিফ যেমন পুতুল,হাতপাখা, পালকি, বাঘসহ বিভিন্ন মুখোশ এবং পটচিত্র বহন করা হয়,এছাড়া ডাক-ঢোল পিটিয়ে যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য র প্রতিচ্ছবি তুলে ধরে

পহেলা বৈশাখ উপলক্ষে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে প্রশাসনের পক্ষ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...