নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   শহীদ জিয়া হলে নারায়ণগঞ্জ জাসাসের বাংলা বর্ষবরণ উদযাপন
উদযাপন / শহীদ জিয়া হলে নারায়ণগঞ্জ জাসাসের বাংলা বর্ষবরণ উদযাপন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বিকাল ৪টায় নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি। নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর মিজি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মসিউর রহমান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও মহানগর জাসাসের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, মহানগর জাসাসের সহ-সভাপতি এম এ সাত্তার ভুট্টুসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। জাসাসের মতো সংগঠনগুলো এই সাংস্কৃতিক ধারাকে সমুন্নত রাখতে যে নিরলস ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংস্কৃতিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহবান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি শহীদ জিয়া হলের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে হলটি সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা ও পূর্ণ আস্থা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলা নববর্ষের চেতনায় জাতীয়তাবাদী সংস্কৃতির বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...