নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবন উদ্বোধন ও ডাটা এন্ট্রি সূচনা
উদ্বোধন / মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবন উদ্বোধন ও ডাটা এন্ট্রি সূচনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের লক্ষে মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।

একই সাথে ইউএনডিপির ব্যবস্থাপনায় ভূমি উন্নয়ন কর সংক্রান্ত ডাটা এন্ট্রি ও যাচাই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।
এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের নাগরিক সেবা সহজতর করতে এবং ডাটা এন্ট্রি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার, ​শিবানী সরকার,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি,মদনগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আজিম উদ্দিন,অফিস সহায়ক রাশেদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।


​সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইউএনডিপির কারিগরি সহায়তায় শুরু হওয়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত এই ডাটা এন্ট্রি কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ এখন থেকে আরও দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমির কর প্রদান ও তথ্য যাচাই করতে পারবেন। নতুন ভবন এবং আধুনিক ডাটা সিস্টেমের সমন্বয় মদনগঞ্জ ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা করল বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...