নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে
পুলিশের তদন্ত শুরু / নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইসক ভবন ফলের আড়ৎ মার্কেটে অগ্নিসংযোগকারী দেলাওয়ার শেইখ নামের অপরাধীকে ঢকা কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ৮ এপ্রিল দুপুরে পুলিশ বাদমতলী এলাকায় অভিযান চালিয়ে আগুন দেওয়ার অপরাধে পুলিশ দেলাওয়ার শেইখকে গ্রেফতার করে।

সে মুন্সিগঞ্জ জেলার হাতিমারা তিন শিরি এলাকার বাসিন্দা।  দীর্ঘ দিন যাবত বাদামতলী এলাকাম ফলের ব্যাবসা করে আসছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ১ টা ৫০ মিনিটে খানকা শরিফ মার্কেটে দেলাওয়ার শেখ আগুন দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়।
দেলাওয়ার শেইখ মার্কেটের নিচতলায় আন্ডারগ্রাউন্ডে একটি আড়ৎ ঘরের গুদামে আগুন দিয়ে ঘরের সাটার তুলে বাইরে এসে কিছুক্ষন দাড়িয়ে থেকে পাচারি করতে দেখা যায়। আগুনের পরিমান যখন বেড়ে যাওয়া নিশ্চিত হয়ে ওই ঘরের সাটার ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। সাধারনত একটা মার্কেটে আগুন লাগলে আতংকে আগুন নেভানোর জন্য মানুষ ডাক চৎকার
 শুরু করে আগুন নেভাতে চেষ্টা করে। কিন্তু সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে দেলাওয়ার শেইখ ঠান্ডা মাথায় আগুন দিয়ে আগুনের পরিধি বড়ছে কিনা তা নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করছে। তবে কি কারনে সে মার্কেটে আগুন দিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
এ ব্যাপারে ঢাকা কোতোয়ালি থানার এস আই রহমান জানিয়েছে, খানকায়ে দারুল ইস্কের মার্কেটে আগুন দেওয়ার ঘটনায় মালিক পক্ষ অভিযোগ দিলে মার্কেটের সিসি ফুটেজে আগুন দেওয়ার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় অভিযুক্ত দেলাওয়ার শেইখকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারনে আগুন দিয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এ বিষয়টি তদন্ত করে আগুন দেওয়ার প্রকৃত কারন খুজে বের করারা চেষ্টা করছে পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...