নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে
অভিভাবকদের সচেতন হতে হবে / ২০ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশের মত নারায়ণগঞ্জ জেলায় “জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি জোন এলাকায় ১৪ কার্যদিবসব্যাপী এই কর্মসূচি পালন করে শিশুদের হাম রুবেলা টিকা দান কর্মসূচীর আয়তায় আনা হবে । এর মধ্যে প্রথম ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কর্মদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।
জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করতে রোববার ১৯ এপ্রিল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশের মত নারায়ণগঞ্জ  সিটি কর্পোরেশন এলাকায় “জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে নগর ভবনের সভাকক্ষে এই এই উপলক্ষে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ নূর কুতুবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশব্যাপী “জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” শুরু করতে যাচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি জোনে মোট ১৪ কার্যদিবসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কর্মদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদানের জন্য তিনটি জোনে স্থায়ী ও অস্থায়ী
১২৫ টি কেন্দ্রে মোট ৭৭,৯৮৪ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।উল্যেক্ষ,নারয়ণগঞ্জ জেলায় ৭৮ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ১৯ জনকে সনাক্ত করা হয় তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিড়ে যায়। আর সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।৪ জন সনাক্ত হয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিড়ে যায়।এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...