নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা
বিদায় সংবর্ধনা / বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এর রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, ​আজকের এই বিদায় কেবল একটি ধাপ অতিক্রম করা মাত্র। তোমাদের মনে রাখতে হবে, তোমরাই এদেশের ভবিষ্যৎ কর্ণধার।

কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।  আবুল কালাম সাহেব সবসময় স্বপ্ন দেখতেন এই এলাকার প্রতিটি সন্তান যেন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি তারা যেন সুপথে চলে এবং নৈতিক আদর্শ নিয়ে বড় হয়, সেদিকে মা-বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

​বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর  শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার,সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ,সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,পিয়ার জাহান কমল,মোস্তাকুর রহমান,সেলিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...