নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   জেলার খবর   মোশারফ প্রধানের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
স্বাস্থ্যসেবা / মোশারফ প্রধানের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ সোনারগাঁয়ে’র শম্ভুপুরা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর ব্যবস্থাপনা একদিন ব্যাপি বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২২ এপ্রিল(মঙ্গলবার)সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা’র শম্ভুপুরা ইউনিয়ন রামগোবিন্দের গাঁও গ্রামে পরিচালিত হয়।

হাজী মোঃ মোশারফ প্রধানের উদ্যোগে মাহাবুব অপটিক্যাল এর আয়োজনে গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাহাল মোস্তাক খান(অর্ণব) সকাল থেকেই উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান।
বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন।

ইউনিয়নের স্থানীয় লোকজন এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান,স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে।

উপস্থিত স্থানীয়দের মধ্যে মোঃ মফিজ উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবা এক মহতী উদ্যোগ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...