নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে
 প্রচ্ছদ   লীড নিউজ   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
একজন মানবতার প্রতীক / সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম-এর ৩৭ তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবসে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালে। 
রবিবার ৬ সেপ্টেম্বর সকালে  নগরীর পশ্চিম দেওভোগ, নাগবাড়ি এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি অডিটোরিয়ামে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসয় জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ করা হয়।
পরে হাসপাতালের সামনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় সেবামূলক কর্মসূচী পালন করা হয়ে।
স্মরণসভায় নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু’র
সভাপতিত্বে  উপস্থিত ছিলেন তারেক আফজাল, এ্যাডঃ মোঃ জাকির হোসেন ,আলহাজ  মোঃ সামসুল হক,  মোঃ সায়েদুল ইসলাম শাকিল  সহ অন্যান্ন কর্মকর্তারা এসময় উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক নার্স ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
স্মরন সভায় বক্তারা বলেন, জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম দেশের চিকিৎসা ও সমাজসেবায় এক যুগান্তকারী ব্যক্তিত্ব ছিলেন, তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠাতা করেছেন। তিনি একজন মানবতার প্রতীক হয়ে আজও দেশের মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম ১৯১১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৬৫ সালে তিনি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বারডেম (BIRDEM) হাসপাতাল নামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। এছাড়া তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।  জাতীয় অধ্যাপক-এর মর্যাদা লাভ করেন। এছাড়া সমাজসেবা ও চিকিৎসায় অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...