নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা
 প্রচ্ছদ   লীড নিউজ   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়
প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা / তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন-২০২৬ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজন কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
মতবিনিময় সভায় মাশুকুল ইসলাম রাজীব বলেন “তোলারাম কলেজকে আমরা হৃদয়ে ধারণ করি। আমাদের প্রত্যেকের জীবনের স্মৃতি জড়িয়ে আছে তোলারাম কলেজকে ঘিরে। এ কলেজের ৯০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে।
তিনি আরও বলেন, পুনর্মিলনীতে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা, গিফট এবং সারাদিন চা-কপির ব্যবস্থা থাকবে। এছাড়া জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দর এই আয়োজন সফল করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।
পুনর্মিলনীর প্রচার-প্রচারণা উপ কমিটির সদস্য সচিব বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুনর্মিলনী আয়োজন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, পুনর্মিলনী আয়োজন কমিটির সদস্য সচিব সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, স্মরনীকা উপ কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, স্বাস্থ্যসেবা উপকমিটির আহবায়ক ডা: জাহাঙ্গীর আলম, প্রচার-প্রচারণা উপ কমিটির আহবায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, আয়োজক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, তোলারাম কলেজের সিনিয়র শিক্ষক মাহবুব আলমসহ জাতীয় ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সাধারণ সম্পাদক আওসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য প্রণব রায়, সিনিয়র সদস্য সাইদুর রহমান, নাহিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সদস্য রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, রাকিব হাসান, এমরান আলী সজিব, উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবির হোসেন, জাগো নিউজের মোবাশ্বের শ্রাবণ, বাংলা ট্রিবিউনের হোসেন কনকসহ বিভিন্ন জাতীয় ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক সংবাদকর্মী।


প্রসঙ্গত: আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর। নিবন্ধন ফী ১ হাজার ৮০০ টাকা। প্রাক্তন শিক্ষার্থীদের এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়; এটি হবে স্মৃতি, আবেগ, বন্ধুত্ব, ভালোবাসা ও ঐতিহ্যের মিলনমেলা। এমন আয়োজন করা হবে, যাতে বহু বছর পর কলেজের প্রাঙ্গণে ফিরে এসে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের সোনালি দিনের স্মৃতিতে ফিরে যাওয়ার অনুভূতি পান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...