নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   লীড নিউজ   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন
উদ্বোধনী অনুষ্ঠানে / মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, নদী, জলাশয় ও কৃষিজমি ধ্বংস করে যে উন্নয়ন করা হয়েছে তা দেশ ও মানুষের কোন কাজে আসেনি। অবৈধভাবে অর্থ উপার্জন ও তা পাচারের উদ্দেশ্যে এসব প্রকল্প গ্রহন করা হয়েছে। পরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মানের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার সঠিক প্রয়োগ ছিলোনা। মেগা প্রকল্পের আড়ালে দেশ থেকে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে। অনেক প্রকল্পের কাজ সময়মতো শেষ করা হয় নি।
দেশে দ্রুত নগরায়নের ফলে মানুষ শহরমুখী হচ্ছে। সীমিত জমির বিপরীতে আবাসন চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একদিকে খাদ্য নিরাপত্তার জন্য কৃষিজমি রক্ষা অন্যদিকে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরী। এমতাবস্থায় জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি নিরাপদ ও টেকসই শহর গড়ে তোলা সময়ের দাবী।


তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষ সৃষ্টির পূর্বে রাজউক’র মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো। এখন থেকে নারায়ণগঞ্জের উন্নয়ন হবে দীর্ঘমেয়াদি ও টেকসই। নদী, জলাশয় ও কৃষিজমি রক্ষার্থে আধুনিক বর্জ্যব্যবস্থাপনা, যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য রজায় রেখে পরিকল্পিত নগরায়ন করাই হবে এ কতৃপক্ষের মূল অগ্রাধিকার।
মন্ত্রী নাউক কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও শ্রদ্ধার সাথে জনগণের সেবা নিশ্চিত করবেন। কোনো নাগরিক যেন কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত না হয়। আইন লঙ্ঘন করে ভবন নির্মান ও আবাসন গড়ে তোলার সুযোগ আর নেই। এ সম্পর্কিত আইন আপনারা কঠোরভাবে নিশ্চিত করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এড. আবুল কালাম, ২ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আবু সাদাত সায়েম, স্বপন আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরিফ মায়া প্রমুখ নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...