নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালীতে সেন্টুর বিশাল শোডাউন   |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালী ও সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের চাষাড়ায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লাসহ বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালীতে অংশগ্রহণকারীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র‍্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও সদস্য সচিব মশিউর রহমান রনি।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এ সময় বলেন, আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এ শপথ নেব। বাংলাদেশের উন্নয়নে সার্বোত্তম ভূমিকা রাখার জন্য সবার সহযোগিতা চাই।আজকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এ শপথ নেব। বাংলাদেশের উন্নয়নে সার্বোত্তম ভূমিকা রাখার জন্য সবার সহযোগিতা চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠনে যুবদল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মশিউর রহমান রনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গঠন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিতে হবে। আজকে এখান থেকে আমরা শপথ নেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ধরনের বদনাম হয়, এমন কোনো আচরণ আমরা করব না। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হব না। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করব এবং দেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নারায়ণগঞ্জ যুবদলকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তর করব।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব মোসলেহ উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের সদস্যসচিব আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজল, কাজী আহাদ, ফতুল্লার হাজী মাসুদ, ইসমাইল, সালাউদ্দিন, ইসমাইল হোসেন খান, আমিনুল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট ইমন ও ইসমাইল মামুনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...