নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বাইসাইকেল মিস্ত্রিদের কদর বেড়েছে | স্বল্প আয়ে ডালভাত খেয়ে চলে জীবন !
বাইসাইকেল মিস্ত্রিদের কদর বেড়েছে | স্বল্প আয়ে ডালভাত খেয়ে চলে জীবন !
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাইসাইকেল মেরামত কারিগরদের কাজের কদর বেড়েছে। সাইকেল মেরামতে ব্যাস্ত সময় পার করছেন তারা। শহরের করিম মার্কেট সহ বেশ কয়েকটি স্থানে সাইকেল মরামত করা হয়। আজ ১৪ নভেম্বর বিকেলে এসব এলাকায় ঘুরে দেখা গেছে সাইকেল (মিস্ত্রি) কারিগররা কাজে ব্যাস্ত সময় পাড় করছেন। এ বিষয়ে কথা হয় করিম মার্কেটের সাইকেল মিস্ত্রি মোঃ নজরুল ইসলামের সাথে। সে জানায় বর্ষা মৌসুমের চেয়ে শুস্ক মৌসুমে বড় থেকে কিশোর সকলেই সাইকেল চালায় একটু বেশি। আর এ কারনে সাইকেল মেরামতের কাজও একটু বেড়েছে। তবে বার মাসই কাজ থাকে। গার্মেন্টস সহ কর্মজীবী শ্রমিকরা সাইকেলে কর্মস্থলে যাতায়াত করে। তাদের সাইকেল বিকল হলে আমাদের কাছে মেরামত করতে আসে।অন্যান্য সাইকেল মেরামত মিস্ত্রিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন দিনে একজন মিস্ত্রি সর্বোচ্ছ ২০ টি সাইকেল মেরামত করতে পারে। কাজ কম থাকলে গড়ে গড়ে ৮ থেকে ১০ টি সাইকেলের কাজ করতে পাড়ে। এ কাজে যতটুকু আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে। যেদিন কাজ কম পায় আর্থিকভাবে বিড়ম্বনায় পড়তে হয় সাইকেল মিস্ত্রিদের। তবে তারা জানিয়েছেন কোনরকম ডাল ভাত খেয়ে চলছে তাদের জীবন।এখানে দেশী বিদেশী সব ধরনের সাইকেল তারা মেরামত করেন। তবে গিয়ার সংযুক্ত ও হাইড্রোলিক ব্রেকের সাইকেল ব্যাবহারকারী বেশি। এসব মিস্ত্রিরা সাচ্ছন্দ্যে সকল রকম সাইকেল মেরামত করতে পাড়েন। করিম মার্কেটি সাইকেলের বাজারে মেরামত করতে আসা টানবাজার এলাকার বাসিন্দা সজীব মিয়া বলেন, সাইকেল দিয়েই কর্মস্থলে যাতায়াত সহ সকল কাজ করি। সাইকেল নষ্ট হলে এখানে এসে মেরামত করাই। ##

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...