নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নারী ও কন্যার প্রতি সহিংসতা-সামাজিক অনাচার বন্ধের দাবি মহিলা পরিষদের
নারী ও কন্যার প্রতি সহিংসতা-সামাজিক অনাচার বন্ধের দাবি মহিলা পরিষদের
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা-সামাজিক অনাচার প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সামাজিক শক্তিকে সংহত করার লক্ষে মহিলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ নভেম্বর মঙ্গলবার বিকাল চারটায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার লিগ্যাল এইড উপপরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। শহরের মিশনপাড়া এলাকায় এ সভাযর সভাপতিত্ব করেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি লক্ষ্মী চক্রবর্তী। মতবিনিময় সভায় মহিলা পরিষদের পক্ষে অংশগ্রহণ করেন জেলার সহসভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন, আন্দোলন সম্পাদক শোভা সাহা৷ সভা পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম৷ প্রতিরোধ কমিটির পক্ষে সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমাজ ও রাজনৈতিক সংগঠক দুলাল সাহা, খেলাঘরের জেলা সভাপতি জহিরুল ইসলাম, ‌নারায়ণগন্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, আইনজীবী প্রদীপ ঘোষ বাবু, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলার সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সাংস্কৃতিক সংগঠক সুজয় রায় চৌধুরী, শিক্ষক শাহানা ফেরদৌসী ও দীপা রানী দাস প্রমুখ৷বক্তারা বলেন, বর্তমান সময়ে নারী ও কন্যাশিশুর উপর নির্যাতনের হার ভয়াবহ আকার ধারণ করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, ভয়াবহ করোনাকালীন সময়ে পারিবারিক নির্যাতন, হত্যা-ধর্ষণ চরম আকার ধারণ করেছে। এজন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আইনের শাসনের জরুরি প্রয়োগ ও বাস্তবায়ন দরকার। আইন থাকলেই চলবে না, আইনের সঠিক প্রয়োগ করতে হবে।‘বাল্যবিবাহ একটি জাতির অগ্রগতির প্রধান অন্তরায়’ বলে উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশে বাল্যবিবাহ বেড়েই চলেছে। দারিদ্র্যতা, কুসংস্কার, অশিক্ষা, ধর্মীয় গোঁড়ামি, নিরাপত্তার অভাব, বখাটেদের উৎপাত, সচেতনতার অভাব ইত্যাদি কারণে বাল্যবিবাহ ব্যাপক আকার ধারণ করেছে। বর্তমানে সরকার নারী শিক্ষা প্রসারে নানা কর্মসূচি গ্রহণ করেছে। পারিবারিক, সামাজিক ও একাডেমিক শিক্ষা ব্যাপক সংস্কার দরকার। সমাজ ও রাষ্ট্রে সংস্কার দরকার। সকল ধর্মে অন্ধত্ব বেড়েছে। তাই সামাজিক নিরাপত্তা, নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধিমূলক ব্যাপক প্রচারণা ও কর্মসূচি গ্রহণ করতে হবে।মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ ১৯৭০ সাল থেকে সারা দেশে নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছে। নারায়ণগঞ্জ জেলাও জন্মলগ্ন থেকেই নারী অধিকার রক্ষা ও নির্যাতন প্রতিরোধে আন্দোলন করে আসছে। সকলের মিলিত প্রচেষ্টায় আশাকরি নির্যাতন প্রতিরোধ করা সম্ভব।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...