নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   ধর্ম   শীতলা বাড়ির দুর্গাপূজায় নিপুণ
শীতলা বাড়ির দুর্গাপূজায় নিপুণ
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বরাবরের মতো এবারো নরসিংদীতে দুর্গাপূজার অন্যতম আকর্ষণ শহরের শীতলা বাড়ি পূজা মণ্ডপ। গতকাল (২ অক্টোবর) মহাসপ্তমীর দিনে এই মণ্ডপে দুর্গাপূজা দেখতে যান চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার সঙ্গে আরো ছিলেন শিল্পী সমিতির নির্বাহী সদস্য জেসমিন আক্তার।জানা যায়, শীতলা বাড়ির পূজা দেখতে নিপুণ ও তার সফরসঙ্গী বিকাল পাঁচটায় সেখানে উপস্থিত হন। তুমুল বৃষ্টির মধ্যে ভিজেই মন্দির প্রাঙ্গণে যান নিপুণ। তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাপি সাহার সহধর্মিণী হিমু সাহা এবং মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপুল সাহার সহধর্মিণী মুন সাহা। এই সময় নিপুণ সেখানে উপস্থিত পুণ্যার্থী ও তার ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানান। পাশাপাশি সবাইকে শারদীয় শুভেচ্ছাও জানান তিনি।নরসিংদীর শীতলা বাড়ির দুর্গা পূজা দেখতে যাওয়ার কারণ হিসেবে নিপুণ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে ধর্ম যার যার, উৎসব সবার – এই কথা আমি হৃদয়ে ধারণ করি। আমি প্রতি বছর দুর্গা পুজোয় ঢাকা এবং এর আশেপাশের বিভিন্ন দুর্গা মন্দিরে যাই প্রতিমা দর্শনে। শীতলা বাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক বাপি সাহা কাজের সুত্রে আমার দীর্ঘদিনের পরিচিত। তার আমন্ত্রণেই এখানে এসেছি।’
শীতলা বাড়ির পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে ৭০ ফুট লম্বা নৌকার আদলে। এই নৌকার উপর স্থাপন করা হয়েছে সোনালি রঙের দুর্গা প্রতিমা। এবার দুর্গা নৌকায় কৈলাশ গমন করবেন বলেই নৌকার এই কনসেপ্ট মাথায় রেখে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এটির ডিজাইন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সেট ডিজাইনার ফরিদ আহমেদ। তার ডিজাইনে নৌকা ও মণ্ডপটি তৈরি করেছেন ১২ জন সেট শিল্পী। ২৬ দিনের অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করেছেন তারা।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...