নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   ধর্ম   কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস শুরু হয়েছে
ওরশ মোবারক / কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস শুরু হয়েছে
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বন্দর প্রতিবেদকঃ ঢাকার ফার্মগেট এর কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকির ইজতেমা শুরু হয়েছে গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলার বন্দর দরবার প্রাঙ্গণে।

তিন দিনব্যাপী এই ওরস ও বিশ্ব জাকের ইজতেমার শেষ হবে শুক্রবার বাদ জুমা বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
মোনাজাত পরিচালনা করবেন দরবারের শাহানশাহে তরিকত আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ কুতুববাগী।
গতকাল বুধবার বাদ আছর পবিত্র ফাতেহা শরীফ পাঠের মধ্যদিয়ে ওরস শরীফ শুরু হয়েছে।


সারাদিন ও সারারাত জিকির আজকার, দরুদ মিলাদকিয়ামসহ বিভিন্ন ইবাদত বন্দেগির পাশাপাশি শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফাত বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করা হবে। এখানে ওয়াজ করবেন দরবারের ওলামা মিশন ছাড়াও দেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও ওলামায়ে কেরামগণ।
ওরস শরীফে যোগ দিতে চীন, জাপান, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের জাকেরান ও ভক্ত-মুরিদগণ গতকাল থেকেই আসতে শুরু করেছেন বলে দরবার সূত্র থেকে জানা গেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে এই মাহফিলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দার সহিত ওরসে অংশগ্রহণের সুযোগ আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...