নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   ধর্ম   আল্লাহর আদেশ ও রাসূল সাঃ এর আদর্শ মেনে জীবন পরিচালনা করতে হবে 
আল্লাহর আদেশ ও রাসূল সাঃ এর আদর্শ মেনে জীবন পরিচালনা করতে হবে 
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  (১২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে সীরাতুন্নবী কনফারেন্স বাস্তবায়ন কমিটি’র আয়োজনে এ কনফারেন্স ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মাও. ফেরদাউসুর রহমান বলেন, আল্লাহর আদেশ ও রাসূল সা. এর আদর্শ মেনে আমাদের রিসালাত পরিচালনা করতে হবে। পবিত্র মাহে রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এর কারন এ মাসে আল্লাহ প্রিয় মাহবুব এ দুনিয়ায় তশরিফ এনেছেন। আমাদের এ কনফারেন্স ও নাশীদ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আজকে যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে। তাই নাশীদ মাহফিলের মাধ্যমে যুব সমাজের মাঝে  আল্লাহর দিন ও হুকুমের প্রতি আকর্ষিত করা।
উক্ত সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মুফতি হারুনুর রশীদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা’র সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি কামাল উদ্দিন দায়েমি, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও মাসুদ কায়সার এর সঞ্চালনায় কনফারেন্স ও নাশীদ মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, আলেম, দার্শনিক, লেখক, ইসলামী সাংস্কৃতি ও মিডিয়া ব্যাক্তিত্ব জাগ্রত কবি আল্লামা মুহিব খান।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন,  আন্তর্জাতিক খ্যাতি সপন্ন ক্বারী ও নন্দিত ইসলামী আলোচক ক্বারী সাইদুল ইসলাম আসাদ। নাশীদ পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠী’র পরিচালক মুফতি আনিস আনসারী, নিবেদন শিল্পীগোষ্ঠীর মাওলানা আব্দুন নূর জালালী, দিগন্ত শিল্পীগোষ্ঠী’র মাওলানা হাসান মহসীন, আলোড়ন শিল্পীগোষ্ঠী’র পরিচালক আব্বাস উদ্দিন আল আজাদ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...