নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   ধর্ম   আজমীরী গলিতে ৭ দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭১ তম ওরশ মোবারক শুরু
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে / আজমীরী গলিতে ৭ দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭১ তম ওরশ মোবারক শুরু
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭১ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার ১ রজ্জব রাত নয়টায় শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। এর আগে পীরজাদাদের ফুল দিয়ে বরন করেন ওরশ কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দরা। ২২ ডিসেম্বর ১ রজ্জব ওরশ মোবারক শুরু হয়ে ৭ রজ্জব ২৮ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচীর পালন করে অনুষ্ঠিত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ২৮ ডিসেম্বর বাদ আসর আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হবে।

ওরশ উদ্বোনের সময় উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন।

ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত সাড়ে ৯টায়

কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।

সাতদিন ওরশে মোবারকের ৬ দিন বাংলা বয়াতি গান পরিবেশন করা হবে।

উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:) । তখন থেকে ৭১ বছর যাবত এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, মোহাম্মদ আলী রেজা রিপন।
ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...