নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিনোদন   সংগীতশিল্পী আসিফের ছেলের বিয়েতে তারার মেলা
সংগীতশিল্পী আসিফের ছেলের বিয়েতে তারার মেলা
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বিয়ে করলেন সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। সোমবার (৩ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।বাংলা গানের যুবরাজ আসিফের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— সংগীতশিল্পী রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, কোনাল, সালমা, গীতিকার কবীর বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ। আনন্দঘন মুহূর্তের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তারকারা। কয়েকটি ছবি শেয়ার করে কনকচাঁপা লিখেন, ‘আমাদের প্রিয় শিল্পী পাগলাভাই আসিফ আকবরের বড় ছেলে রণর বিয়েতে আনন্দমুখর সন্ধ্যায় আমরা। খুবই ভালো লাগছিল পুরোনো নিয়মে অনুষ্ঠানস্থলেই বিয়ে পড়িয়ে দোয়া করা হলো। অনেক দিন পরে এই বিয়ে উপলক্ষে অনেক অনেক সহশিল্পী ও প্রিয়মুখের সাথে দেখা হলো। সত্যি খুব ভালো লাগছিল। অনেক দোয়া রইলো রণ-শেহরীন। নতুন জীবনে আল্লাহ তোমাদের সুখী সমৃদ্ধ রাখুন। আশীর্বাদ।’ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমা কয়েকটি ছবি তার ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘আমাদের আসিফ ভাইয়ার ছেলের বিয়েতে সব আপন মানুষদের সাথে দেখা হলো।’গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের গায়েহলুদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।পছন্দের মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে দারুণ খুশি আসিফ। এ বিষয়ে এই শিল্পী বলেন—‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতাকে ছোট্টবেলা থেকে চিনি। লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...