নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন
 প্রচ্ছদ   বিনোদন   বলিউড বাদশাহ পাঠান ১০০০ কোটি টাকা আয়ের দিকে এগোচ্ছে 
বলিউড বাদশাহ পাঠান ১০০০ কোটি টাকা আয়ের দিকে এগোচ্ছে 
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ ৪ বছর পর  পাঠান ছবি নিয়ে দর্শকদের মন জয় করে বক্স অফিসে আয়ের জর তুলেছে। ১০০০ কোটি টাকা আয়ের দিকে এগোচ্ছে বলিউড বাদশাহ পাঠান ছবি। দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি। ২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই। ১০০০ কোটি আয়ের পথে ছুটছে ‘পাঠান’
বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি।
২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই।
সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ১৫ দিন। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ১৫তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৭.৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৫৩.৭ কোটি রুপি। ১৫তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮৮০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১১৩৫ কোটি ১০ লাখ টাকার বেশি। এখন ১০০০ কোটি টাকা আয়ের পথে ছুটছে শাহরুখের ‘পাঠান’।
সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান সপ্তম। ভারতের সর্বোচ্চ আয় করা বাকি ছয়টি সিনেমা হলো— দঙ্গল (প্রথম), বাহুবলি টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়), কেজিএফ টু (চতুর্থ), সিক্রেট সুপারস্টার (পঞ্চম), বজরাঙ্গি ভাইজান (৬ষ্ঠ)। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...