নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিনোদন   টাকাওয়ালা, সালমান খানের মতো পাত্র খুঁজছি: সুবাহ
টাকাওয়ালা, সালমান খানের মতো পাত্র খুঁজছি: সুবাহ
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

আলোচিত মডেল-অভিনেত্রী হুমায়রা সুবাহ নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন। এরই মধ্যে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ আগামী ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে। রফিক সিকদার পরিচালিত সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছে পুরো টিম।এদিকে প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় রয়েছেন সুবাহ। তবে বর্তমানে তিনি সিঙ্গেল এবং টাকাওয়ালা, সুদর্শন পাত্রকে বিয়ে করতে চান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সুবাহ।তবে একা জীবনে খুব ভালো আছেন হুমায়রা সুবাহ। এ অভিনেত্রী বলেন, ‘সিঙ্গেল লাইফে খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ! সবাইকে সিঙ্গেল থাকার পরামর্শ দেব। কথায় আছে না— হাতি মরলেও লাখ টাকা। একজন মেয়ের জীবনে বাবার টাকা আর স্বামীর টাকা খুবই জরুরি। জীবনে চলতে গেলে টাকার দরকার আছে। স্বামীর টাকার প্রত্যাশা কে না করে বলেন! টাকাওয়ালা, অনেস্ট পারসন, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, চিট করবে না; তাকেই বিয়ে করব।’ব্যক্তিগত জীবনের পরিকল্পনা জানিয়ে সুবাহ বলেন, ‘টাকাওয়ালা, সালমান খানের মতো দেখতে, আমাকে অনেক লাভ করবে এমন কাউকে পেলে অবশ্যই বিয়ে করব। কিন্তু অবশ্যই আগামী দুই বছর পর। এখন ক্যারিয়ার নিয়ে থাকতে চাই। বসন্ত বিকেলের পর আরো চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমাগুলো মুক্তির পর আরো নতুন কিছু নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওর কাজ করব। আমি গান করি, আমার নিজস্ব কিছু গান প্রকাশের পরিকল্পনা আছে। তার আগে নিজেকে ফিট করছি। জিম করছি।’ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘বসন্ত বিকেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...