নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিনোদন   বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী বচ্চন পরিবার
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাবশালী বচ্চন পরিবার
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম প্রভাবশালী বচ্চন পরিবার। এ পরিবারের নিয়ম-নিষ্ঠা সম্পর্কে সবাই অবগত। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই পরিবারের এক সদস্য ক্রমাগত মিথ্যা কথা বলে যান। আর এই মিথ্যাচারের বিষয়টি ধরাও পড়ে বচ্চন পরিবারের অন্য সদস্যদের কাছে। কিন্তু তিনি কে যে ক্রমাগত মিথ্যাচার করেন? এই ব্যক্তির নাম ফাঁস করেছেন জয়া বচ্চন ও তার কন্যা শ্বেতা বচ্চন।মূলত, অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা একটি পডকাস্ট শুরু করেছেন। ‘হোয়াট দ্য হেল’ শিরোনামে এই শোটি সঞ্চালনা করছেন অমিতাভের নাতনি নব্য নাভেলি নন্দা। তাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন ও কন্যা শ্বেতা বচ্চন। আর এই শোয়ে বচ্চন পরিবারের সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা ব্যক্তির নাম প্রকাশ করেন তারা। আর তিনি অন্য কেউ নন, স্বয়ং নব্য নাভেলি নন্দা!চার বছর আগের এক ঘটনার বর্ণনা দিয়ে শ্বেতা বচ্চন বলেন, ‘‘দিল্লিতে একবার অগস্ত্য (শ্বেতার ছেলে) ও নব্য পার্টিতে গিয়েছিল। বাড়ি ফেরার যে সময় তাদের বেঁধে দেওয়া হয় তা তারা অতিক্রম করে ফেলে। আমি ফোন করতেই নব্য মুখের উপরে বলে দেয়, ‘এই তো মা, ঢুকছি’।’’নব্য-অগস্ত্য যে পার্টি গিয়েছিলেন তা তাদের বাড়ি থেকে প্রায় এক ঘণ্টা দূরের পথ। বোনের এই মিথ্যা বলে দেওয়ায় চমকে গিয়েছিলেন ভাই অগস্ত্য।নব্যর আরেকটি ঘটনা বর্ণনা করে জয়া বচ্চন বলেন, ‘নব্য বাইরে গিয়েছিল। ওর চিন্তায় ঘুম আসছিল না। নিরাপত্তারক্ষীকে বারবার জিজ্ঞাসা করতে থাকি। কিন্তু সেখান থেকেও সদুত্তর না পেয়ে নব্যকে ফোন করি। নব্য জানায়, সে তার ঘরেই আছে। পরে নব্যর ঘরের দিকে যখন যাচ্ছি দেখি, ও মাত্র বাড়িতে ঢুকছে।’শ্বেতা ও নিখিল নন্দার মেয়ে নব্য নাভেলি। যুক্তরাষ্ট্রের ফোরডাম বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ‘আরা’ নামে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি।অনেকদিন ধরে গুঞ্জন উড়ছে— বলিউডে নাম লেখাতে চান নব্য। তবে এখনো বলিউড সিনেমায় তার অভিষেক ঘটেনি। তবে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে মডেল হয়েছেন নব্য।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...