নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিনোদন   মাধুরীর সঙ্গে নেচে আলোচনায় সেই কিলি পল
মাধুরীর সঙ্গে নেচে আলোচনায় সেই কিলি পল
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ তানজানিয়ার নাগরিক কিলি পল ও নিমা পল। তারা সম্পর্কে ভাই-বোন। বলিউডের জনপ্রিয় গানে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন তারা।এবার সেই কিলি পল ছুটে এসেছেন ভারতে। এখানেই শেষ নয়, তার প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে জমিয়ে নাচলেন এই তারকা। যার ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। মূল বিষয় হলো— রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-এর মঞ্চে হাজির হয়েছিলেন কিলি। আর সেই মঞ্চে একসঙ্গে নাচেন কিলি-মাধুরী।কালার টিভির ইনস্টাগ্রামে ‘ঝলক দিখলা যা’ শোয়ের প্রোমো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিচারক মাধুরী কিলি পলের সঙ্গে নাচ করার প্রস্তাব দেন। আর এতে অবাক হয়ে যান কিলি। তারপর ‘আনজাম’ সিনেমার ‘চানে কি খেত মে’ গানে একসঙ্গে জমিয়ে নাচেন কিলি ও মাধুরী। এসময় দর্শক থেকে বিচারক সবাই কিলির নাচের স্টেপে মুগ্ধতা প্রকাশ করেন। মাধুরী ছাড়াও এদিন বিচারকের আসনে ছিলেন নোরা ফাতেহি, নীতু সিং। নোরা ফতেহিকেও মঞ্চে উঠে কিলির সঙ্গে নাচতে দেখা যায়।দূর দেশের মানুষ হলেও বলিউডের দারুণ ভক্ত কিলি। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কিলি জানান, এর আগে কখনো ভারতে আসেননি তিনি। কিন্তু বলিউডের প্রচুর সিনেমা দেখেছেন। কিলির কাছে মাধুরী দীক্ষিত হলেন বিশ্ব সুন্দরী। সাধারণত অ্যাকশন ঘরানার সিনেমা তার বেশি পছন্দ। তাই পছন্দের অভিনেতাদের তালিকায় রয়েছেন— সালমান খান, সঞ্জয় দত্ত ও অক্ষয় কুমার।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...