নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   দুদক অবৈধ সম্পদের প্রমাণ পেলে স্বেচ্ছায় পদত্যাগ করব – চেয়ারম্যান অদুদ মাহমুদ
দুদক অবৈধ সম্পদের প্রমাণ পেলে স্বেচ্ছায় পদত্যাগ করব – চেয়ারম্যান অদুদ মাহমুদ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব অদুদ মাহমুদ তার বিরুদ্ধে  দূর্নীতি দমন কমিশন ( দুদক) কর্তৃক অবৈধ সম্পদের অনুসন্ধান প্রশ্নে বলেছেন, দুদক যদি আমার নামে কোন অবৈধ সম্পদ প্রমাণ করতে পারে তা হলে আমি ইউপি চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করব। সোমবার তিনি স্থানীয় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন।
অদুদ মাহমুদ বলেন, আমি তিন তিন বার জনগণের দেয়া বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ইউনিয়নে উন্নয়ন মূলক কর্মকান্ডে এমন কোন সেক্টর নেই যেখানে আমি সরকারী অর্থের পাশাপাশি নিজের অর্থ ব্যায় করিনি। তিনি এলাকার রাস্তা, ঘাট, মসজিদ, মাদরাসা, নানা প্রকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের উদাহরণ দিয়ে বলেন, পর পর তিন বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার পৈত্রিক সম্পদ ছাড়া অবৈধ পয়সায় অবৈধ কোন সম্পদ অর্জিত হয়নি।
অদুদ মাহমুদ আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ওয়ারিশ সনদ দেয়ার ব্যাপারে একটি অভিযোগ উঠেছিল। আসলে এ ব্যাপারে আমার কোন হাত থাকেনা। প্রথমে একজন ওয়ারিশকে সনাক্ত করার দায়িত্ব সমাজের একজন গন্য মান্য ব্যাক্তির। তার পর সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের। তারা দুজন যাকে ওয়ারিশ হিসেবে সনাক্ত করে ফরমে স্বাক্ষর করবেন তাকেই আমার ওয়ারিশ সনদ দিতে হয়।  আমার কোন ব্যাংকে অবৈধ কোন লেন দেন নাই। দেশে ও দেশের বাইরে আমার বা আমার পরিবারের সদস্যদের কোন অবৈধ সম্পদ নেই। আমি বঙ্গবন্ধুর আদর্শে এবং এমপি াালহাজ্ব নজরুল ইসলাম বাবুর অনুপ্রেরণায় আওয়ামীলীগের রাজনীতি করি।  একটি মহল ইর্ষাম্বিত হয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দুদককে ভুয়া তথ্য প্রদান করে থাকতে পারে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দুদক কর্তৃক আড়াইহাজার সাবরেজিষ্ট্রার কে অদুদ মাহমুদ, তার স্ত্রী ও সন্তানদের অবৈধ  সম্পদের বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়। দুদকের উপÑপরিচালক মইনুল হাসান রওশনি  স্বাক্ষরিত একটি তদন্ত সংক্রান্ত চিঠি আড়াইহাজার সাবরেজিষ্ট্রি অফিসে আসে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...