নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রেলেও জমি শেখ রাসেল নগর পার্কের জন্য বরাদ্ধ দেওয়া হবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
রেলেও জমি শেখ রাসেল নগর পার্কের জন্য বরাদ্ধ দেওয়া হবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে রেলেও জমি শেখ রাসেল নগর পার্কের জন্য বরাদ্ধ দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে একটা ভাল উদ্যোগ নিয়ে একটি সরকারী সংস্থা পার্ক করেছে। আমরা যাকিছু করছি সবইতো সরকারের, জনগনের সুবিধার জন্য করছি। কাজেই যেহেতু পার্ক বানিয়ে একটা ভাল উদ্যোগ নেওয়া হয়েছে। কাজেই রেলওয়ে যদি এখানে উচ্ছেদ করে, আমরা এখানে কি করবো ? আমরা বিপক্ষের কথা বলছি না। প্রশ্নটা আসবে যে এখানে উচ্ছেদ করে আমরা কি করবো ? এখানে আমরা মার্কেট করবো, নাকি থাকার জন্য কোয়াটার করবো ? আমরা রেলওয়ে বিবেচনা করি যেখানে রেলওয়ের জায়গা এমনভাবে ব্যাবহার করা হয়েছে সেগুলা জনস্বার্থে বা দেশের স্বার্থে বা এলাকার সার্থে। সে ক্ষেত্রে আমরা সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করেছি। এখানে শেখ রাসেল নগর পার্কের বিষয়েও আমরা একইনীতি গ্রহন করবো। রেলওয়ে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই প্রতিষ্ঠান আলোচনা করে সমাধান করবো। ১৪ জানুয়ারী শনিবার দুপুরে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শণ শেষে নগরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

এসময় রেল মন্ত্রী আরো বলেন, উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে কোন দ্বিমত নেই। যে সমস্ত জায়গা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারছিনা কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কারনে সড়কে যাতে যানজট সৃষ্টি হতে না পারে এ কারনে বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চলছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকতা সহ অনেকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...