নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিনোদন   এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন পূজা, নেপথ্যে কে?
এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন পূজা, নেপথ্যে কে?
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, আমেরিকায় যাওয়াসহ নানা কারণে কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে এই নায়িকা।এদিকে সম্প্রতি এমনও গুঞ্জন চাউর হয়েছে যে— পূজার আমেরিকা যাওয়ার বিষয়টি সম্পূর্ণ তদারকি করেছেন শাকিব। এই চিত্রনায়কের সঙ্গে সেখানে পূজা একটি সিনেমার শুটিংও করবেন বলে কানাঘুষা চলছে। তবে এই গুঞ্জন মোটেও সত্য নয় বলে জানা গেছে। বরং পূজার আমেরিকা যাওয়ার পুরো ব্যাপারটির নেপথ্যে কাজ করেছেন চলচ্চিত্র প্রযোজক মিজানুর রহমান।‘নায়ক’ সিনেমার প্রযোজক মিজানুর রহমান পূজার আমেরিকা যাওয়ার পুরো বিষয়টি তদারকি করেছেন। শুধু তাই নয়, ভিসার জন্য এই নির্মাতার বাসার ঠিকানাও ব্যবহার করেছেন পূজা। মিজানুর রহমান নিজেই রাইজিংবিডিকে এসব তথ্য দিয়েছেন।পূজা আমেরিকায় এক মাসের জন্য যাবেন। মিজানুর রহমান বলেন, ‘পূজার সঙ্গে শাকিবের কোনো সর্ম্পক নেই। আমেরিকা আসার বিষয় আমিই সহযোগিতা করেছি। পূজা আগামী ২০ নভেম্বর তুরস্ক হয়ে আমেরিকা আসবে। আবার ২১ ডিসেম্বর ঢাকা ফিরবে। গতকাল (৪ অক্টোবর) টিকিট কনর্ফাম করেছি। এর মধ্যে শাকিবের সঙ্গে সিনেমার শুটিংয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে পূজা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।’এদিকে আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড। এতেও পূজার অংশ নেওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই নায়িকা সেখানে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন মিজানুর রহমান।

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...