নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   সিঁদুর খেলার পর চোখের জলে দেবী দুর্গাকে বিদায়
সিঁদুর খেলার পর চোখের জলে দেবী দুর্গাকে বিদায়
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। দেবী দুর্গার চরণ থেকে সিঁদুর নিয়ে তারা একে অপরের মাথায় দেন। কেউ কেউ শেষবারের মতো দেবী দুর্গার সিঁথিতে লাগিয়ে দেন সিঁদুর।এরপর দুপুর থেকে রাজশাহীতে প্রতীমা বিসর্জন শুরু হয়। এভাবেই পাঁচ দিনের এই শারদীয় উৎসব শেষ হয়। ভক্তরা চোখের জল ফেলে এক বছরের জন্য দেবী দুর্গাকে বিদায় জানান। দেবীকে বিদায় জানাতে ভক্তদের ঢল নামে রাজশাহীর পদ্মা নদীর তীরে।দুপুরে নগরীর সুলতানাবাদ এলাকার দেবালয় মন্দিরে গিয়ে দেখা যায়, বিজয়া দশমীর পূজা অর্চনা শেষে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। মায়ের চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলছেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবী দুর্গার আরাধনা করেন। এরপর দেবীকে বিদায় জানানো হয়।দুপুর ১২টা থেকে নগরীর কুমারপাড়া মুন্নুজান পদ্মাঘাটে প্রতীমা বিসর্জন শুরু হয়। মহানগরীর বদ্দা-কালিবাড়ি মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। এরপর একের পর এক প্রতীমা আসতে থাকে। রীতি অনুযায়ী, প্রতীমাকে সাত পাক ঘুরিয়ে তোলা হয় নৌকায়। চলে ঢাক-ঢোল ও বাদ্যের তালে মন্ত্রপাঠ। এভাবে কিছুক্ষণ নৌভ্রমণ শেষে পদ্মার বুকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় দেবীকে।দেবী দুর্গা এবার স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। বিসর্জনের এ দৃশ্য দেখতে পদ্মাপাড়ে ভিড় করেন অসংখ্য ভক্ত। বিসর্জন নির্বিঘ্ন করতে মহানগরীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃংখলা বাহিনী। ফলে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...