নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে, দুই সহদোর হত্যার ঘটনাস্থল প‌রিদর্শন করে ডিআই‌জি
আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে, দুই সহদোর হত্যার ঘটনাস্থল প‌রিদর্শন করে ডিআই‌জি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে দুই সহ‌োদরকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন ঢাকা রে‌ঞ্জের ডিআই‌জি সৈয়দ নুরুল ইসলাম। আজ সোমবার দুপুরে ঘটনাস্থল প‌রিদর্শন শেষে নিহতদের বা‌ড়িতে গিয়ে শোকার্ত প‌রিবারের সাথে কথা বলে হত‌্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তি‌নি। এসময় ঢাকা রেঞ্জের ডিআই‌জি সৈয়দ নুরুল ইসলাম গনমাধ্যমকে জানান, হত্যাকারীদের দ্রুত আইনের আয়তায়ননিয়ে আসতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আশা করছি তাদের দ্রুত গ্রেফতার করতে পারবো। প্রায় ১০ বছর যাবত তাদের দুপরিবারে সাথে একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হটাৎ এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। জনসাধারনের উদ্দেশ্যে তিনি বলেন যাদের এমন সমস্যা আছে তারা আগে পুলিশের সহায়তা জন্যা জানাবেন। আপনাদের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। এ ধরনের অপরাধ প্রবনতা কমাতে পুলিশ সবসময় চেস্টা চালিয়ে যাচ্ছে। আগামীতেও পুলিশ জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আছে বলে তিনি জানান। এ সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ পু‌লিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ জেলা পু‌লিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।এদিকে গত রবিবার দিনে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার পর রাতে হত্যাকান্ডে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। পাঁচপাড়া এলাকায় অভিযুক্তদের ২টি বসত ঘরসহ ভাড়া দেওয়া কয়েকটি কক্ষ পুড়ে যায়। জমিসংক্রান্ত দির্ঘ‌্যদি‌নের বি‌রো‌ধের জে‌রে গতকাল দুপু‌রে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর বাক‌বিতন্ডার এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে বেশ ক‌য়েকজন আসলাম সানী, শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। প‌রে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আসলাম সানী, শফিকুল রনিকে দুই সহ‌ে‌াদর‌কে মৃত ঘোষনা করে চি‌কিৎসক। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জানিয়েছেন, হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। নিহতদের পরিবার লাশ দাফন শেষে মামলা রুজু করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...