নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   না’গঞ্জে চুরি হওয়া ৪০ ভাগ গ্যাস ২ ভাগে নামিয়ে এনেছি। অবৈধ সংযোগ ছাড় দেওয়া হবে না
না’গঞ্জে চুরি হওয়া ৪০ ভাগ গ্যাস ২ ভাগে নামিয়ে এনেছি। অবৈধ সংযোগ ছাড় দেওয়া হবে না
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সোনারগাঁও এলাকার তিতাস গ্যাস গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোঁনারগাও। আজ বিকেলে সেনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় গ্রাহকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ গ্রহকদের উদ্দেশ্যে বলেন, সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আর এ কাজে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। গত দেড় বছরে পাঁচ লক্ষাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নারায়ণগঞ্জে শতকরা ৪০ ভাগ গ্যাস চুরি হত, এটা অভিযান চালিয়ে ২ ভাগে নামিয়ে এনেছি। অবৈধ গ্যাস ব্যাবহারকারীদের কোন রকম ছাড় দেওয়া হবেনা। তিনি বলেন গ্যাসের অপচয় রোধ ও অবৈধ গ্যাস ব্যাবহার বন্ধ হলে গ্যাস সংকটের সমস্যা অনেকটা কমে আসবে।

মতবিনিময় সভায় বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি প্রতিনিধি ও আবাসিক গ্রাহকরা অভিযোগ করেন, তারা প্রতিমাসে গ্যাস বিল পরিশোধ করলেও চাহিদাঅনুযায়ী গ্যাস পাচ্ছে না। গ্যাসের চাপ একেবারেই কম। এতে করে কারখানায় উৎপাদন ব্যাহত হয়ে অর্থিক ক্ষতি হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো . সামসুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো . রেজওয়ান – উল – ইসলাম । তিতাস গ্যাস সোনারগাঁও অফিসের কর্মকর্তা সরুজ আলম, মেজবাহ উদ্দিন উপস্থিথ ছিলেন।
এসময় তিতাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে সোনারগাঁও আঞ্চলিক বিপনন এলাকায় ৮’ শ মিলকারখানা, ২শ বানিজ্যিক ও প্রায় ৪০ হাজার আবাসিক গ্রাহক রয়েছে। এর মধ্যে বকেয়ার বিলের পরিমান মিল ইন্ডাস্ট্রিতে চার’শ কোটি টাকা ও সাধারন গ্রাহক ১ কোটি ৪৫ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...