নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নিতাইগঞ্জে বিস্ফোরণের কারন অনুসন্ধানে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট 
নিতাইগঞ্জে বিস্ফোরণের কারন অনুসন্ধানে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট 
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ   নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে দু’তলা ভবনে খাদ্য গুদামে অগ্নিকান্ড ও বিস্ফোরণের মূল কারন অনুসন্ধান করতে কাজ শুরু করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
ঘটনার পর আজ বিকেল চারটায় ঢাকা থেকে ঘটনাস্থলে আসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে  পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরনের কারন অনুসন্ধান কাজ করছে ।  এ বিস্ফোন গ্যাস লিকেজ থেকে না অন্য কোন বিষয় থেকে তা এ ইউনিট খতিয়ে দেখছে।
তবে তাদের অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত এখনই তারা কিছু বলবেন না বলে জানিয়েছেন।
ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও ৮ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরনে চারটি দোকান ঘর দুতলা ভবনের ঘরের ছাদ ভেঙ্গে পরেছে। ঝড়াজীর্ন ভবনটি বিস্ফোরনে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ার আশংকায় ঝুকিপূর্ণ  ঘোষনা করেছে ফায়ার সার্ভিস। এ ভবনের পাশের সড়ক জনচলচল বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনা নিহতের নাম আওলাদ। আহতদের নাম হোসেন, রাজন, রবি, হযরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ। তবে আহতদের পরিচয় ও ঠিকানা যানা যায়নি।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরো ৯ জন আহত হয়েছেন। এটি একটি  ডাল ভূষা গুদাম ছিল। আগুন ও বিস্ফোরনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিল  অসিত বরন বিশ্বাস জানিয়েছেন, ভবনটি অত্যান্ত ঝুকিপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত ৫ বছর আগে ভবন মালিককে চিঠি দিলেও তারা কোন ব্যাবস্থা নেয়নি। এ বিষয়ে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস একটি কমিটি গঠন করা হয়েছিল।
তবে স্থানীয় বাসিন্দা ও ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা জানিয়েছেন, এই ভবনে গ্যাস লাইন আছে। একটি চুলায় শ্রমিকরা রান্নার কাজ করতো। সম্বনত গ্যাস পাইপ লিকেজে গ্যাস জমা হয়ে এ আগুন ও বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এর আগেও তিনবার এ ভবনে এমন আগুনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা গেছেন আরো ৫ জন দগ্ধ হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...