নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   সারাবাংলা   হ্যাটট্রিক বলে যে ভাবনা ছিল তৃষ্ণার
হ্যাটট্রিক বলে যে ভাবনা ছিল তৃষ্ণার
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

স্বীকৃত ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। সিলেটে তৃষ্ণার আগুনঝরা বোলিং এখনও স্মৃতিতে তরতাজা। সেই সিলেটেই এবার অভিষেক টি-টোয়েন্টিতে গড়লেন রেকর্ড। এশিয়া কাপের মতো বড় মঞ্চে মালয়েশিয়ার বিপক্ষে করলেন হ্যাটট্রিক।তৃষ্ণার ইনসুইংয়ে বিধ্বস্ত মালয়েশিয়া ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে অলআউট হয় মাত্র ৪১ রানে। অভিষিক্ত এই ক্রিকেটারের বোলিং দেখে জ্বলে ওঠেন ফাহিমা খাতুন-রুমানারাও। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক এর আগে হয়েছে মাত্র একবার। মালদ্বীপের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন পরপর দুই উইকেট নেওয়ার পর কী ভাবনা ছিল তৃষ্ণার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সাবলীল তিনি, ‘হ্যাটট্রিক বলে অধিনায়কের নির্দেশনা ছিল যেন আমি লেন্থ বলটাই করি। যেহেতু আমার লেন্থ বলে দুটা উইকেট পড়েছে। কাজেই লেন্থ বল খেলা ওদের জন্য কঠিন হবে।’প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া তৃষ্ণা উইকেটের দেখা পান ষষ্ঠ ওভারে। সাফল্য পান ইনসুইংয়ে অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করে। পরের বলে ক্রিজে এসেই এলবিডব্লিউ হন মাস এলিসা। আর তৃতীয় বলে ইনসুইংয়ে পরাস্ত হন মাহিরা।তৃষ্ণার ইনসুইংয়ে পরাস্ত হয়েছেন মালয়েশিয়ার মেয়েরা। তার শক্তির জায়গা কি তাহলে সুইং? তৃষ্ণা নিজের বোলিংয়ের শক্তি নিয়ে বললেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে আমার স্পট বল। মানে মূল জায়গা স্পটে। সহজাতভাবে আমি আউটসুইং পাই, যেটা বাঁহাতিদের বেলায়। ডানহাতিদের বেলায় যেটা ইনসুইং হয়। আমি যদি আমার জায়গায় বল করার চেষ্টা করি আমার বলগুলো ভালোই হয়। কাজেই আমি আমার শক্তির জায়গা মনে করি স্পট বলটাই।’নেপালের অঞ্জলী চাঁদ। তৃষ্ণাকে টি-টোয়েন্টি ক্যাপ দিয়েছেন আরেক তারকা পেসার জাহানারা আলম। তাতে এই বাঁহাতি পেসার খুব খুশি। এ ছাড়াও দলের সব সতীর্থরা তাকে আশীর্বাদ করেছেন, শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের সব সিনিয়র অনেক ভালোবাসা দিয়ে শুভকামনা জানিয়েছে। প্রথম ম্যাচে ভালো করতে পেরেছি, এটুকুই।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...