নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   মহান মে-দিবস অমর হউক – দুনিয়ার মজদুর এক হও 
মহান মে-দিবস অমর হউক – দুনিয়ার মজদুর এক হও 
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এড.মাহবুবুর রহমান ইসমাইলঃ – প্রতিবছরই সারা বিশ্বের শ্রমজীবীদের ন্যায় বাংলাদেশের শ্রমিক শ্রেনী ও বিভিন্ন সংগঠন-দল, সরকারি-বেসরকারি উদ্যোগে মে-দিবস উদযাপন করে আসছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির কারনে শ্রমজীবী পরিবার যখন কঠিন দুরবস্থায় তখন আমরা মে-দিবস উদযাপন করছি। আমরা সকলেই জানি বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরী হার সর্বনিম্ম পর্যায়ে।

এছাড়াও মানুষ হিসেবে বসবাস ও জীবন যাপনের জন্য উপযুক্ত বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন ও ভবিষ্যৎ স য় বলতে বাংলাদেশের শ্রমিকদের অবস্থা অত্যন্ত নাজুক। একজন শ্রমিক ও তার পরিবারের ভবিষ্যৎ বলতে এখন আর কিছু নেই। একভাবে শ্রমিকদের নব্যদাসে পরিনত করা হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প ৭৬ ভাগ রপ্তানি আয় করে, এ শিল্প এখন বিশ্ব প্রতিযোগিতায় ২য় স্থান অতিক্রম করে বিশে^র শীর্ষ স্থানে উন্নিত করার ঘোষনা দিয়েছে অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন বিশ্বের সর্বনিম্ম পর্যায়ে। পোষাক শিল্প সহ প্রায় সকল শিল্প কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার শক্তভাবে হরণ করা হয়েছে। যার কারনে শ্রমিকরা নির্যাতিত হলেও সংগঠিত ভাবে কোন প্রতিবাদ করতে পারে না। শ্রমিকরা আজ নিজেদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে মালিকদের কাছে কোন আবেদনও করতে পারে না। মালিক শ্রেনী অযৌক্তিক মুনাফার জন্য সরকার ও রাষ্ট্র শক্তিকে ব্যবহার করছে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে মালিকেরা শ্রমিকদের সাথে যে আচরন করেছিল আজ বাংলাদেশের মালিক শ্রেনীও শ্রমিকদের সঙ্গে অনুরুপ আচরন করে চলেছেন। ১৩৭ বছর আগে আমেরিকার শ্রমিকরা ৮ ঘন্টা কর্ম দিবসের জন্য যে কালজয়ী সংগ্রাম গড়ে তুলেছিল সেই সংগ্রাম আজ সাগর-মহাসাগর অতিক্রম করে বিশে^র প্রতিটি দেশে সূর্যের আলোর মতো ছড়িয়ে পড়েছে । পৃথিবীর নির্যাতিত শ্রমিক শ্রেনীর আর্তনাদ মহান মে-দিবসে বজ্রকন্ঠে প্রতিধ্বনিত হচ্ছে-’দুনিয়ার মজদুর এক হও’।

মুক্তিযুদ্ধের চেতনা ছিল মহান মে দিবসের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষন মুক্তির চেতনা। শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা কিংবা মৌলিক অধিকার হরণ করা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। যেহেতু পুজিঁবাদের ধর্ম মানুষের সম্পদ শোষন ও লুটপাট করে মানুষকে তিলে-তিলে নিঃস্ব করে দেওয়া। স্বাধীনতা পরবর্তী ৫১ বছরে পুজিঁবাদ বা মালিক শ্রেনী তাদের পক্ষের রাজনীতি দিয়ে বাংলাদেশের জমিনে সহজে এই কাজটি করে ফেলেছে। যার কারনে বাংলাদেশে একদিকে হাজার কোটি টাকার মালিক এবং গ্রæপ অব ইন্ডাষ্ট্রি আর অন্যদিকে ৬৮% মানুষ ভূমিহীন এবং ৪ কোটি মানুষ বেকার। পুজিঁবাদি সিন্ডিকেট মুনাফার নামে যখন তখন দ্রব্য মূল্য বৃদ্ধি করে যে লুটতন্ত্র প্রতিষ্ঠা করেছে এর পরিনতি বা দূর্ভোগ থেকে দেশকে বাঁচাতে হলে শ্রমিক শ্রেনীকে শোষন মুক্তির চেতনায় জাগ্রত হতে হবে। তবেই মহান মে-দিবসের চেতনা বাস্তবায়িত হবে বা মহান মে দিবস উদযাপন করার স্বার্থকতা আসবে। “দুনিয়ার মজদুর এক হও”

এড.মাহবুবুর রহমান ইসমাইল – সভাপতি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...