নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   প্রকৌশলী আবদুল ওহাব লায়ন্স জেলা কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত
প্রকৌশলী আবদুল ওহাব লায়ন্স জেলা কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জের কৃতি সন্তান প্রকৌশলী আবদুল ওহাব লায়ন্স মাল্টিপল জেলা ৩১৫ এর কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হোটেল শেরাটনে অনুষ্ঠিত সাতটি লায়ন্স জেলার ৩৪০টি লায়ন্স ক্লাবের প্রায় ২২০০ ডেলিগেটের উপস্থিতিতে  অনুষ্ঠিত সম্মেলনে লায়ন প্রকৌশলী আবদুল  ওহাব মাল্টিপল জেলার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড,শিরীন শারমীন চৌধুরী।
 লায়ন প্রকৌশলী আবদুল ওহাব বন্দর উপজেলার নবীগঞ্জে জন্মগ্রহন করেন। তিনি কদমরসুল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। পরে তিনি বিসিএস ১৩তম ব্যাচে বাংলাদেশ টেলিফোন সংস্থায় প্রকৌশলী হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিফোন সংস্থার ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং নারায়নগঞ্জ অফিসার্স ফোরামের সাধারন সম্পাদক।
কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে লায়ন ওহাব লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটির মাধ্যমে আন্তর্জাতিক সেবা মুলক সংগঠন লায়ন্স ক্লাবের সদস্য হয়ে ২০১২-১৩ বর্ষে লায়ন্স জেলা ৩১৫এ২বাংলাদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...