নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   সড়ক দুর্ঘটনায় আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতার মৃত্যু
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম রতন(৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম রতন আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশ দিয়ে রাস্তা পারাপারকালে দ্রুতগামী একটি ট্রাক এসে রতনকে মেরে দ্রুত পালিয়ে যান। পরে উপস্থিত থাকা জনতা আহত অবস্থায় চিটাগাংরোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই।পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে মেরে চলে যান। সড়ক ফাঁকা থাকায় ঘাতক গাড়ি চালক দ্রুত গতিতে পালিয়ে গিয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...