নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   তত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রেস ও ফেয়ার নির্বাচন চায় বিএনপি – মির্জা আব্বাস
তত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রেস ও ফেয়ার নির্বাচন চায় বিএনপি – মির্জা আব্বাস
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু আওয়ামী লীগ কেন তার চেয়ে বড় দল হলেও বিএনপি নির্বাচনে যেতে চায় তবে তত্বাবধায়ক সরকারের অধীনে ফ্রেস ও ফেয়ার নির্বাচনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দ্যেশেবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খেলা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের খেলা শেষ করে তত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচনে বিএনপি।

বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূলের উর্ধগতি ও বিদ্যুাতের লোড শেডিংসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের লুটপাটে দেশের জনগণ অস্থির, তাই লুটেরা সরকারকে বিদায় করতে হবে। কারণ প্রতিবাদ করেও দ্রব্যমূলের উর্ধগতি ঠেকানো যায়নি। জনগন সরকারকে বিচারের পালায় তুলবে। মানুষের পেটে ক্ষুধা রেখে দুইটা ব্রিজ করলে উন্নয়ন হয় না। মানুষের পেটে ভাত না থাকলে উন্নয়ন দিয়ে কি হবে।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মনের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, এখন পলানোর জন্য সরকারি প্রতিষ্ঠানের লোকজন মিটিং করছে। তারা কোথায় কোথায় কিভাবে পলাবেন সে চিন্তা করছেন। তারা যদি আপসে যায় তাহলে যেতে পারে, জোর করলে পালাতে পারবেন না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠিনক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী মনির হোসেন, গিয়াস উদ্দিন। মহানগর বিএনপির সদস্য সচিব আবুর আল ইউসুফ টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...