নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   আইপিএল জুয়ায় আসক্ত হয়ে পরেছে যুব সমাজ  
আইপিএল জুয়ায় আসক্ত হয়ে পরেছে যুব সমাজ  
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ আইপিএল জুয়ায় আসক্ত হয়েছে পরেছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পরছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লায় অইপিএল উপলক্ষে জুয়ার আসরে উড়ছে লাখ লাখ  টাকা। মাদকের মত আইপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলায় বোজি ধরে নিঃস্ব হয়ে পরেছে অনেকে।
সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি। জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায়  চলছে দুপুর থেকে  রাত পর্যন্ত জমে উঠে ক্রিকেট  জুয়ার আসর।
এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম মুন্সি জানায়, আইপিএল জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারতœকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হারজিত নিয়ে প্রতিদিন উল্ল্যেখিত এলাকায় ক্রিকেট জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত এ খুদা ও বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উজেলার সচেতন মহল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...