নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গ্যাস সংকটেও থেমে নেই অবৈধ সংযোগ 
গ্যাস সংকটেও থেমে নেই অবৈধ সংযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  দেশব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জেও। এ কারণে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পকারখানায়। কিন্তু উল্টো চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জ বন্দরে। বিভিন্ন এলাকায় চলছে অবৈধ সংযোগ দেওয়ার হিড়িক।
সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা হলেও এখনও অব্যাহত রয়েছে অবৈধ সংযোগ। এর নেপথ্যে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা। একদিকে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও অন্যদিকে রাতের আঁধারে সংযোগ দেওয়া হচ্ছে। সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে তিতাস কর্তৃপক্ষকে। বন্দর উপজেলার মধ্যে বন্দর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের পরিমাণ সবচেয়ে বেশি। এ অবৈধ গ্যাসলাইন থেকে রাইজারপ্রতি গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করে। এলাকার স্থানীয় নেতারা এ গ্যাস সংযোগের পেছনে রয়েছেন বলে জানান এলাকাবাসী। এছাড়াও এ কাজে স্থানীয় জনপ্রতিনিধির নামও উঠে এসেছে। তিতাসের অনুমতি ছাড়াই এসব সংযোগ দেওয়া হয়।
২০ মে (শনিবার)সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার পপির বাড়িতে রাস্তা কেটে ঝুঁকিপূর্ণভাবে বসানো হয়েছে গ্যাসের অবৈধ পাইপলাইন। তবে কিছু কিছু স্থানে গ্যাস পাইপলাইন মাটির ওপর দিয়েও নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব লাইন নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যে কোনো সময় ঝুঁকিপূর্ণ লাইনে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানিয়েছেন, বন্দর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য মো: ছালাম মিয়া। প্রতি গ্রাহকের কাছ থেকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে রাতের আঁধারে সংযোগ দেওয়া হচ্ছে।
এব্যাপারে বাড়ির মালিক পপি বলেন, শুধু আমার বাড়িতেই অবৈধ সংযোগ না এলাকার সভার বাড়িতে অবৈধ সংযোগ আছে। আমরাতো বৈধ লাইন নিতে চাই সরকার বৈধ লাইন দেয়না কেন?। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...