নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   না’গঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত পরিষদের সাথে স্বনামধন্য ক্রীড়া সংগঠনের সাক্ষাত
না’গঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত পরিষদের সাথে স্বনামধন্য ক্রীড়া সংগঠনের সাক্ষাত
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ফুটবল একাডেমী, সোনালী অতীত ক্লাব, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ (আলাউদ্দিন খাঁন ষ্টেডিয়াম) ও সোনালী সকাল সেবা সংঘ (জিমখানা)।
গতকাল শনিবার (২০ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় ক্রীড়া সংগঠনের খেলোয়ার ও নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, দিন দিন এ অ লের ফুটবলের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, তাই খেলাকে ধরে রাখার জন্য নারায়ণগঞ্জে যতগুলো ফুটবল মাঠ আছে, সেগুলোকে খেলার উপযোগি করার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময়কালে নব-নির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা।
সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘ (আলাউদ্দিন খাঁন ষ্টেডিয়াম) পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নিজাম উদ্দিন মৃধা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রব সিকদার, সোনালী সকাল সেবা সংঘে (জিমখানা) উপস্থিত ছিলেন সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, জাবেদ কাদরী, মোয়াজ্জেম হোসেন, মো: শাহবুদ্দিন।
সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি স্বপন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জাকির হোসেন শাহীন, রিয়াজ উদ্দিন বিশ্বাস এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ফুটবল একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, শফি উদ্দিন বিটু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আবু আল আমিন খান মিঠু সহ প্রেস ক্লাব সদস্য মাকসুদুর কামাল, প্রণব কৃ  রায়, আনোয়ার হাসান, দিলীপ মন্ডল, রাকিব উল হাসান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...