নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানালো নাগরিক কমিটি
গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানালো নাগরিক কমিটি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সরকারের আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ২৮ মে বিকেলে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে । সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে সাধরিণ সম্পাদক জাহিদুল হক দীপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি জহিরুল ইসলাম জহির, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলা,
বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, মহিলা পরিষদের জেলা সংগঠক কৃষ্ণা ঘোষ, নারী সংহতির জেলা সংগঠক পপী রানী সরকার, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, নাগরিক কমিটির সদস্য আবদুল হাই, তারেক বাবু প্রমূখ।
মানববন্ধনে রফিউর রাব্বি বলেন, আবাসিক খাতে দীঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। এরই মধ্যে সরকার সে সমস্যার সমাধান না করে আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা শুরু করেছে। মূল্যবৃদ্ধির এ চক্রান্ত অতিদ্রুত বন্ধ করতে হবে। তিনি বলেন, সরকার নতুন করে গ্যাসের অনুসন্ধান বন্ধ রেখে, সাগরের ব্লক থেকে উত্তোলনের কোনও উদ্যোগ না নিয়ে, দেশীয় কোম্পানী বাপেক্সকে বাদ দিয়ে বিদেশী কম দক্ষতা সম্পন্ন কোম্পানীদেরকে উচ্চহারের কমিশনে নিয়োগ দিয়ে সরকার দীর্ঘদিনে এ সংকট তৈরী করেছে। ভোলায় গ্যাসক্ষেত্রগুলো আবিস্কার করেছে বাপেক্স, অথচ দীর্ঘ দিনেও তা থেকে গ্যাস উত্তোলন শুরু করে নাই।
এখন চাহিদা পূরণের কথা বলে উচ্চমূল্যে বিদেশ থেকে এলএনজি আমদানী করছে; এলএনজি আমদানীকারকদের যথেচ্ছ সুবিধা দেয়ার জন্য আর নিজেদের ব্যর্থতার দায় জনগণের উপর চাপিয়ে আটবার গ্যাসের দাম বৃদ্ধি করছে সরকার।
এবি সিদ্দিক বলেন, সরকার এখন নতুন করে গ্যাসের দাম ৪৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে তিতাস কর্মকর্তারা হাজার হাজার অবৈধ-গ্যাসসংযোগ দিয়ে গ্যাসের সংকট তীব্রতর করছে, অন্যদিকে লাগামহীনভাবে মূল্য বৃদ্ধি কওে চলেছে। এইটি কোনভাবে চলতে পারে না। সমাবেশে বক্তারা  দুর্বিসহ এ অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের এ সিদ্ধান্ত দেশের মানুষকে আরও তীব্র সঙ্কটের মুখোমুখী করবে বলে উল্লেখ করে সরকারকে এ সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসার জন্য জোর দাবি জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...