নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   ১৮ জুন ৩৪০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে নাসিক
১৮ জুন ৩৪০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে নাসিক
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  আগামী ১৮ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪০ টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২১,৭৪৩ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ১,১১,৬৯৬ শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । আজ বৃহস্পতিবার ১৫ জুন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজিত কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে ভিটামিন ‘ এ ক্যাপসল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা আলীভিটামিন ‘ এ ক্যাপসল ক্যাম্পেইনে সকল তথ্য উপস্থাপন করেন,
এসময় তিনি জানান,
সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ও বন্দর কদম রসুল এলাকায়  ভিটামিন ‘ এ ‘ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে আগামী ১৮ জুন ২০২৩  রোজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে ।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৪০ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী প্রায় ২১,৭৪৩ শিশু ও ১২-৫৯ মাস বয়সী প্রায় ১,১১,৬৯৬ শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে । এছাড়া ক্যাস্পেইন চলাকালীন সময়ে জনসাধারনের মাঝে বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টিবার্তা প্রচার করা হবে ।
ভিটামিন ‘ এ ‘ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয় , ভিটামিন ‘ এ ‘ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে , ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় । বাংলাদেশে ভিটামিন ‘ এ ‘ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একভূত হয়ে বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন পালন করে থাকে । জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাঃ  ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘ এ’- এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভার এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা । ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা ।  ৯০ শতাংশ – এর বেশী শিশু , যাদের বয়স ১২-৫৯ মাস , প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার লাল রঙের ভিটামিন ‘ এ ‘ ( দুই লক্ষ আই ইউ ) ক্যাপসুল পাবে । ৯০ শতাংশ – এর বেশী শিশু , যাদের বয়স ৬-১১ মাস , প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার নীল রঙের ভিটামিন ‘ এ ‘ ( এক লক্ষ আই ইউ ) ক্যাপসুল পাবে । জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রমঃ  ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো ।
১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ানো ।  শিশুর বয়স ৬ মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর জন্য সকলকে বলা । ভিটামিন ‘ এ ‘ সম্পর্কে একান্ত প্রয়োজনীয় কিছু বার্তাঃ  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো ।  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ ।  ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়ালে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই ।  পার্শ্ব প্রতিক্রিয়া হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন । আপনি যেখানেই থাকুন না কেন দেশের যে কোন ক্যাম্পেইন কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে পারবেন ।  ভ্রমনে থাকাকালীন সময়েও আপনি রেল ষ্টেশনে , বাস স্ট্যান্ডে ফেরি ঘাটে , লঞ্চ টার্মিনাল অবস্থিত ক্যাম্পেইন কেন্দ্রে থেকে ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে পারবেন ।  মারাত্বক অসুস্থ শিশুকে স্বাস্থ্যকর্মী / চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘ এ ‘ ক্যাপসুল খাওয়াতে হবে । “ ভিটামিন ‘ এ ’ খাওয়ান , শিশু মৃত্যুর ঝুঁকি কমান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...