নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নারায়ণগঞ্জ ডিসি, এসপি’কে ক্রীড়া সংস্থার নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা
নারায়ণগঞ্জ ডিসি, এসপি’কে ক্রীড়া সংস্থার নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থায় ৪র্থ বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু।রবিবার (১৮ই জুন) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি। পরে নারায়ণগঞ্জ ক্রিড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ এবং সহ-সভাপতি পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খবির আহমেদ, ইব্রাহিম চেঙ্গিস, মোঃ ফারুক বিন ইউসুফ পাপ্পু ও বিশিষ্ট সাংবাদিক খন্দকার শাহ্ আলম। নির্বাচিত ব্যাক্তিরা (২০২৩-২০২৭) মেয়াদে ৪ বৎসর সংস্থাটির পরিচালনার দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, গত ১৭ ই মে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একটি সভায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১লা জুন খসড়া ভোটার তালিকা, ২রা জুন ভোটার তালিকার আপত্তি, ৩রা জুন শুনানী করা হয়। ৪ই জুন ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচন উপলক্ষে গত ৫ই জুন মনোনয়ন পত্র বিতরণ ও ৬ই জুন মনোনয়ন পত্র গ্রহণ হরা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো ১০ই জুন, ঐ দিন বিকেলেই চুড়ান্ত করা হয় ১৭ জুন ভোট গ্রহন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেন তারা। এছাড়াও কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন শাহিন,

খোরশেদ আলম নাসির, মোস্তফা কাউছার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা।এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন জাহাঙ্গীর আলম, মাহমুদা শরীফ, মোঃ আসলাম, মাহবুব হোসেন বিজন, ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, আরাফাত আহমেদ, এস.এম রানা, মোঃ সুমন ভূইয়া, মো. নুরুল ইসলাম, রফিকুল হাসান রিপন। কার্যকরী পরিষদ উপজেলা সদস্য হয়েছেন সিরাজ উদ্দিন, এস.এম আরিফ মিহির, কার্যকরী পরিষদের মহিলা সদস্য আনজুমান আরা আকসির ও রোকসানা খবির। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...