নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   রূপগঞ্জে ঈদকে সামনে রেখে বাড়ছে ছিনতাই ডাকাতি
রূপগঞ্জে ঈদকে সামনে রেখে বাড়ছে ছিনতাই ডাকাতি
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ  ঈদকে সামনে রেখে রূপগঞ্জে প্রাতি রাতেই চলছে ছিনতাই ডাকাতির ঘটনা। এছাড়াও প্রকাশ্যেই যত্রতত্র মাদক বিক্রি চলারও অভিযোগ উঠেছে। রূপগঞ্জের নিরিহ ও সাধারণ মানুষ এসব কর্মকান্ডে আতংকিত। মোটকথা সারা রূপগঞ্জ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ উঠছে।

ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, উপজেলার সবত্রই চলছে মাদকের ছড়াছড়ি, প্রতিদিনই ঘটছে ছিনতাই, ডাকাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নিরবতায় আতঙ্কিত হয়ে পড়ছে রূপগঞ্জ বাসী।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার শিল্পকারখানা বেশি থাকার ফলে এখান কার ঘনবসতি বেশি। তাই অপরাধীও বেশি। সে কারণেই অপরাধের সংখ্যা অন্য এলাকার থেকে অনেক বেশি।

রাতের বেলা গোলাকান্দাইল বালিয়াড়ি রোড, টেংরার টেক রোড, পোনাব টু কালী রোড, বাড়ৈবাড়ি টু সচিবের বাড়ির রোড, পোড়াব টু অাধুরিয়া রোড, সাওঘাটের কাউয়ারচক রোড, কোশাব রোড, গোলাকান্দাইল বালুর মাঠ, আউখাব, মাহনারটেক, মাহনা ডলি মেম্বার রোড,
কাঞ্চন মায়ার বাড়ি, আতলাপুর বাজার, ভোলাব, চনপাড়া, দিঘিবরাব, নাগেরবাগ, গোলাকান্দাইল স্টিল ব্রীজ, নীল ভিটা, কালী মজলিসের বাগ, আমলাব মুসলিম পাড়া কাঠবাগান ও পূর্বাচল উপশহরের সর্বত্রই মাদক ব্যবসায়ীরা মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

মাদক ব্যবসায়ীদের অবাধ বিচরণে যুব সমাজ ধংস হচ্ছে। সেই সাথে মাদক সেবীরা প্রকাশ্যেই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। টেংরার টেক রোডের প্রাইমারি স্কুল ও মুন্সীর পাম্প, এলাচি হোটেল সংলগ্ন এলাকায় দিনরাত সমান তালে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ করেন।
জানা যায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের নিয়ন্ত্রণে আনতেও হিমশিম খাচ্ছে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তাফিজির রহমান বলেন আমরা অপরাধীদের আটকের অভিযান অব্যাহত রেখেছি। ###

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...