নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   কলাম   হবিগঞ্জের চা বাগানে বিষধর ‘শঙ্খিনী’
হবিগঞ্জের চা বাগানে বিষধর ‘শঙ্খিনী’
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের বাহুবলে চা বাগান এলাকা থেকে ‘শঙ্খিনী’ নামে বর্ণিল এক বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগান এলাকা থেকে সাপটি উদ্ধার করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। অভিযানে অফিস স্টাফ জিয়াউল হক রাজু ও টিপলু দেব উপস্থিত ছিলেন।তোফায়েল আহমেদ চৌধুরী জানান, এর আগে স্থানীয় মো. নাসির খানের সহায়তায় মিতা ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী রবি কস্তা সাপটি চা বাগানের লোকালয় থেকে উদ্ধার করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে অফিসে নিয়ে আসেন। সাতছড়ি উদ্যানে সাপটি অবমুক্ত হবে। সাপটি লম্বায় প্রায় ৫ ফুট।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, অতি সুন্দর ও চমৎপ্রদ রঙের ‘শঙ্খিনী’ নামের এই সাপটির মাথা আকারে বেশ বড় ও কালো রঙয়ের। সারা শরীরজুড়ে রয়েছে কালো ও হলুদে সমন্বিত ডোরা। সাপটি বিষধর। ‘শঙ্খিনী’ মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ। যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেইট এবং বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস। নিউরো টক্সিন বিষ সম্বলিত এই সাপটিকে এলাকা ভেদে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন- শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ প্রভৃতি।প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) রেড লিস্ট গ্রন্থে সাপটিকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ সাপটি সংরক্ষিত। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...