নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ 
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ 
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ত্মকর্মসংস্থানের লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মোগড়াপাড়া বাজার এলাকায় বুধবার ২ আগষ্ট বিকেলে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মাসুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

তিনি মানবতার সেবায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজে মানবিক গুণাবলী দিয়ে সমন্বয় করে সকলের আন্তরিক সহযোগিতা জরুরী। অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ পল্ট্রি এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম খোকন। আরো বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা ও সোনারগাঁ শতদল নাট্য ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, মহিলা মেম্বার রুনা আক্তার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, বন্দর শাখার সাধারণ সম্পাদক গাজী শাহ আলম সহ প্রমুখ। সেলাই মেশিন বিতরণ কালে নারায়ণগঞ্জ শাখার সভাপতি সরদার এম এ মহিন বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করি।

আমাদের উদ্দেশ্য হলো সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।’ ‘অসহায় নারী পুরুষদের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের কথা চিন্তা করেই সেলাই মেশিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। এসময় আরো উপস্থিত ছিলেন মিমরাজ হোসেন, মাহমুদা মালা, মোক্তার হোসেন, ফারহানা আজম রেশমী, মোহাম্মদ ফরিদ গাজী, ফারজানা আক্তার মুন্নি, মাহফুজ সহ অন্যান্য। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...