নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   ধর্ম   দুই জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ
দুই জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙরে পৃথক দুটি জাহাজ ডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছেন।বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‘এমভি সুলতান সানজা’ নামের একটি জাহাজ ডুবে যায়। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত গভীর রাতে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়।সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, এফভি মাগফেরাত নামের জাহাজটি ডকে তোলার সময় ডুবে যায়। এতে জাহাজে থাকা ৭ জন ডুবে নিখোঁজ হয়। নিখোঁজরা হলেন- ভ্যাসেলের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশমাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া। এ ছাড়া একজনের নাম জানা যায়নি।অন্যদিকে, বুধবার বিকেল ৩টার দিকে একটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ‘এমভি সুলতান সানজা’ নামের অপর একটি জাহাজ ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ আছে ৬ জন। এদের নাম নিশ্চিত হওয়া যায়নি।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌপুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।চট্টগ্রাম নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে অতিরিক্ত স্রোতের কারণে ডুবুরি টিম কাজ করতে পারছে না।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...