নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   ধর্ম   অনুমোদনের পর প্রকাশ্যে ‘আকসির নগর’
অনুমোদনের পর প্রকাশ্যে ‘আকসির নগর’
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের তিন গ্রামের সীমানাজুড়ে গড়ে ওঠা আকসির নগর আবাসন প্রকল্পটি সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে।এ উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) দুপুরে সাভারের রেডিও কলোনির জিলিয়ান রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি।সংবাদ সম্মেলনের শুরুতেই গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা জোর করে জমি দখল করে বালু ভরাটের অভিযোগের বিপরীতে প্রমাণাদিসহ একটি কাগজপত্রের তালিকা দেওয়া হয়। এতে আদালতের রায় জালিয়াতি করে অপপ্রচার, ভুয়া অভিযোগে মামলাসহ সকল অভিযোগের সচিত্র প্রমাণ দেওয়া হয়।এসময় গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের সচিত্র জবাব তুলে ধরেন আকসির নগরের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম। তার সঙ্গে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে তৌহিদুল ইসলাম বলেন, সরকারি-বেসরকারি প্রথম শ্রেণির চাকরিজীবীরা মিলে আমরা ওই এলাকায় স্বচ্ছ উপায়ে জমি কিনেছি। সেখানে আমার কেনা জমিতে আমি বালু ফেলেছি। এ ছাড়া অন্যরাও যার যার জমিতে বালু ভরাট করেছে।তিনি বলেন, ওই এলাকায় যখন আমরা নিজেদের জমিতে কাজ শুরু করি; সেখানেই একটি চক্র আমাদের কাছ থেকে জমি কেনায় কমিশন দাবি করে ও বালু ভরাটের কাজ চায়। এতে রাজি না হওয়ায় আমাদের প্রতিষ্ঠানকে জড়িয়ে অপপ্রচার শুরু হয়। নদীর জমি, অন্য দাগের জমি দখল হয়েছে দাবি করে মামলা করা হয়। মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্বেও আমাকে একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার কথা বলে অপপ্রচার করা হয়। সেটিও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসন, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটি আলাদা আলাদা তদন্তে সেসব অভিযোগের কোনও সত্যতা পায়নি। আমরা এখন পর্যন্ত কোনও অনিয়ম করিনি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।এসময় সরকারের অনুমোদনের সনদপত্র প্রকাশ্যে দেখিয়ে তৌহিদুল ইসলাম বলেন, সম্প্রতি আমরা আবাসন প্রকল্প করার জন্য সরকারের অনুমোদন পেয়েছি। এতদিন পর্যন্ত এই প্রকল্প ছিল আমাদের স্বপ্নের। সেটিই বাস্তবায়ন করা হবে। সেখানে বেআইনি কোনও পদক্ষেপ থাকবে না। একটি সুপরিকল্পিত আবাসিক নগরী গড়তে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...