নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   গভীর শ্রদ্ধায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় / গভীর শ্রদ্ধায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে আওয়ামীলীগ নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।

একই সময় শহরের বঙ্গবন্ধু চত্তরে মজিব ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ১৫ আগস্টের আয়োজনে মিলাদ ও দোয়া, রান্না করা খাবার বিতরন অনুষ্ঠানে মেয়র আইভী যোগদান করেন।

এদিকে নারায়ণগঞ্জ ফতুল্লা ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ৪ আসনের বিভিন্ন এলাকার ১৫ আগস্টের আয়োজনে মিলাদ ও দোয়া, রান্না করা খাবার বিতরন অনুষ্ঠানে শামীম ওসমান যোগদান করেন।

এছাড়া জেলার নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারাগাঁও উপজেলা ওয়ার্ড ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, প্রতিষ্ঠান নানা রকম আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছেন। রূপগঞ্জে দিবসটি উপলক্ষে দুপুরে পূর্বাচল এলাকায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিউশন সেন্টারে উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে শোক র‍্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ অনেকে। শোক সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...